আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
শুক্রবার ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর এপির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।
ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে।
ইমার্জেন্সি এনজিও ট্যুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
কাবুল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply