কারাগারে বন্দুকযুদ্ধ

২৯ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইকুয়েডরের গুয়ায়েকিলের একটি কারাগারে বন্দুক যুদ্ধ ও বিস্ফোরণে অন্তত ২৪ বন্দী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন।

মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাস্তো বুয়েনানো জানান, বন্দুক যুদ্ধ এবং গ্রেনেড বিস্ফোরণে এসব বন্দী নিহত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে ঘোষণা করেছেন।

চলতি বছরে এটি তৃতীয়বারের মত রক্তক্ষয়ী দাঙ্গা। দেশটির গুয়াস প্রদেশের একটি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি গ্যাংগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েছে।

দেশটির মানবাধিকার সংস্থা অমবুডসম্যান বলেছে, দেশটিতে ২০২০ সালে কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে।

বন্দুকযুদ্ধ/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ