কার্টুনিস্ট এমএ কুদ্দুস মারা গেছেন

নিউজ ডেস্ক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও খ্যাতনামা কার্টুনিস্ট এমএ কুদ্দুস মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এমএ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএ কুদ্দুস সবশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ