কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, চালকসহ ৩ জন বরখাস্ত

নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সাথে আন্তঃনগর ট্রেন সোনারবাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটনায় ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত হলেন, সোনারবাংলা ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড)। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পূবাঞ্চলের রেলওয়ের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সোনার বাংলা ট্রেনের চালক সিগন্যাল না মেনে ভুল লাইনে প্রবেশ করেছে। এ কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভুল সিগনালের কারণে ঢাকামুখী সোনার বাংলা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহীর ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি এবং মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত ৫০ জন যাত্রী।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ