কুয়েতে ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

নিউজ ডেস্ক: কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে চার দিনব্যাপী একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে।

বুধবার (১৫ মে) স্থানীয় বিকেল ৫টায় কুয়েতের হাওয়ালিতে কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনে বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উদযাপনের জন্য এ প্রদর্শনীর আয়োজন করে।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল রাসুল সালমান যৌথভাবে শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীটি ১৫ মে হতে ১৮ মে পর্যন্ত চলবে। এতে দুই বাংলাদেশি শিল্পীর আঁকা ১০০টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হবে। কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্মও প্রদর্শনীতে প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে বাংলাদেশ। বাংলাদেশ-কুয়েত সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের জন্য, বাংলাদেশ দূতাবাস ২০২৪ সালজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে। বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর (সুবর্ণজয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ শিল্প প্রদর্শনীর আয়োজন করে।

কুয়েত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *