২৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি ও দক্ষিণের ১২টিসহ সারা দেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসবে। এ সংখ্যা হয়ত দু-একটা কম-বেশি হতে পারে। এসব হাটে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না।
বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাটগুলোতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পশুর হাটের টাকা পুলিশের সহযোগিতায় বহন করতে পারবেন ব্যবসায়ীরা।
মহাসড়ক ও সড়কে কোনও পশুর হাট বসানো যাবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply