১৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মধ্যপ্রদেশে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে যায় আট বছরের একটি মেয়ে। তাকে উদ্ধার করতে গিয়ে কুয়ার দেয়াল ধসে প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। এঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশের বিদিশার গঞ্জবাসোদা গ্রামে এ ঘটনা ঘটে। খবর: হিন্দুস্তান টাইমস।
শেষ পাওয়া খবর পর্যন্ত এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০ জনের বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে, প্রশাসন সে বিষয়ে কিছু জানায়নি।
পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অব জেনারেল (ভোপাল ডিভিশন) সাই মনোহর জানান, কুয়ার দেওয়াল ধসে যাওয়ার ফলে ৪০ জন ভেতরে পড়ে যান। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ ও সেনাবাহিনী রয়েছে।
ভারত/এসকেএম















