কেরানীগঞ্জে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকার কেরানীগঞ্জে বস্তাবন্দি এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার হযরতপুর ইউনিয়নের কদমতলী এলাকার আলীপুর ব্রিজসংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের কোনও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুস ছালাম জানান, সকালে স্থানীয় লোকজন আলীপুর ব্রিজের সামনে সড়কের পাশে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর। ধারণা করা হচ্ছে। রাতে কেউ তাকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে গেছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ