১ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকা নিয়ে মিটেছে সঙ্কট। রাজনৈতিক কারণে যৌথ আয়োজক কলম্বিয়া আগেই সরে গিয়েছিল। করোনা সংক্রমণের ভয়ে পিছটান দিয়েছে আরেক আয়োজক লিওনেল মেসির আর্জেন্টিনা। সোমবার সব শঙ্কা কাটিয়ে খেলা আয়োজনের বিষয়ে হলো চূড়ান্ত সিদ্ধান্ত। পোস্টার বয় নেইমারের ব্রাজিল আয়োজন করতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর।
১৩ জুন শুরু হবে কোপা আমেরিকা। চলবে ১০ জুলাই পর্যন্ত। সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
সনি স্পোর্টস নেটওয়ার্ক কিনে নিয়েছে সব ম্যাচ সরাসরি দেখানোর স্বত্ব। তাদের ‘সনি সিক্স’ ও ‘সনি টেন’ সরাসরি দেখাবে কোপা আমেরিকার এবারের ম্যাচগুলো। খেলা দেখা যাবে ‘সনি লিভ অ্যাপ’ দিয়ে সমর্থকরা খেলা দেখার সুযোগ পাবেন সেল ফোন দিয়েও।
এছাড়াও আয়োজকদের অফিসিয়াল ওয়েভ সাইটে দেখা যাবে লাইভ স্কোর।
এছাড়াও কোপা আমেরিকার অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।
কোপা আমেরিকা/এএমএম/কিউটি
















Leave a Reply