২২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্যানসার ছাড়াও তার শরীরে পারকিনসন রোগের লক্ষণও দেখা দিয়েছে।
জানা গেছে, চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে একবার জরুরি ভিত্তিতে পুতিনের অপারেশন করা হয়েছে।
পুতিনের ক্যানসার হওয়ার খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান এবং দ্য মেইল অনলাইন।
তবে পুতিনের পারকিনসন রোগ আছে এমন দাবি উড়িতে দিয়েছে ক্রেমলিন। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন এবং ভালো আছেন। এ মুহূর্তে তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
জানা গেছে, পুতিনের দ্বিতীয় ডায়াগনোসিসে পারকিনসন ধরা পড়ালেও তা তার শারীরিক অবস্থা এত ভয়াবহ নয়। তবে এর ফলে পুতিনের জনসমক্ষে আসা কিছুটা সীমিত করা হতে পারে। তবে ক্যানসারের কারণে ভুগতে হতে পারে পুতিনকে।
রাশিয়ার প্রেসিডেন্টের বর্তমান বয়স ৬৮। ক্যানসার ও অসুস্থতার জন্য সত্যি যদি ক্ষমতা ছেড়ে দেন তাহলে কে হবে পুতিনের উত্তরসূরি সে প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক মেিতে পুতিনের অপারেশন করা হয়েছে ক্রান্ত হহলে। সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতা ছাড়লেও আগে থেকেই মেয়ে ক্যাটেরিনা টিকোনোভাকে (৩৪) গড়ে প্রস্তুত করে রেখেছেন পুতিন।
সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনে প্রচারিত এক আলোচনায় কাশতে দেখা যায় পুতিনকে। এরপর এ সপ্তাহের শুরুর দিকেই তার কোনো স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই বলে জানিয়ে দেয় ক্রেমলিন।
ওই বৈঠকে করোনা ভাইরাসসংশ্লিষ্ট অর্থনৈতিক ইস্যুতে শীর্ষ কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখেন পুতিন। কিন্তু তার কাশি আসায় বাক্য শেষ করতে পারছিলেন না। অনেক কষ্ট করতে হয় তাকে বাক্য শেষ করতে। পরে ওই ফুটেজ এডিট করা হয়েছে। তাতে পুতিনের কাশিকে স্বল্প মাত্রায় দেখানো হয়েছে।
প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক ফুটেজ নিয়ে গবেষণা করে দেখা গেছে তার পা অব্যাহতভাবে কাঁপছে। তিনি যখন কলম ধরছিলেন, তখন তার আঙুল কাঁপতে দেখা গেছে।
রাশিয়া/এসকেএম
















Leave a Reply