২৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে সাত হাজার বাসিন্দাকে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কিছু ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সময় বুধবার আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ। নৌ-ঘাঁটিতে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। বড়দিনের ছুটিতে হঠাৎ করেই এমন পরিস্থিতিতে বেশ বিপাকে স্থানীয়রা।
ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন লাগার কারণ এখন পর্যন্ত না জানা গেলেও তদন্তে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply