ক্লিনিকে বন্দুকধারীর হামলা

১০ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। হামলাকারী গ্রেগরি পল উলরিচ নামে ৬৭ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। খবর: রয়টার্স।

হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। ৬৭ বছর বয়সী হামলকারী ক্লিনিক কর্তৃপক্ষের অত্যন্ত পরিচিত বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

হতাহতরা অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিকের রোগী না কর্মী তা এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *