ক্ষমতা হস্তান্তরে করতে জাতিসংঘের আহ্বান

১৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও অং সান সু চি’সহ আটক নেতাদের মুক্তি দিতে মিয়ানমারের সামরিক নেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিশেষ অধিবেশনে মিয়ানমারে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

অধিবেশনের শুরুতে জাতিসংঘের উপ-মানবাধিকার প্রধান নাদা আল-নাসিফ বলেন, মিয়ানমারে যা ঘটছে, বিশ্ব তা দেখছে।

নাদা আল-নাসিফ বলেন, শান্তিপূর্ণ জমায়েত বন্ধ রাখতে ও বাকস্বাধীনতা হরণে কঠোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছেন তিনি।

নাদা আল-নাসিফ বলেন, আমাদের স্পষ্ট করতে দিন শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী ও কম-প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য।

পয়লা ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সু চি ও উইন মিন্টসহ সাড়ে ৩০০ লোককে আটক রেখেছে সামরিক সরকার। যাদের মধ্যে সাংবাদিক, শিক্ষার্থী, সন্ন্যাসী ও মানবাধিকারকর্মীও আছেন।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *