কড়া নিরাপত্তায় শ্যুটিংয়ে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: সন্তান নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে শ্যুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী।

শনিবার বেলা ১১টার পর রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তায় ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি।

ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

শাকিব-বুবলীর শ্যুটিং ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শ্যুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয়ে দেখা যাবে শবনম বুবলীকে। শাকিব-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *