২ মে ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা স্বার্থে নতুন করে কয়েকটি টেস্ট করার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত বেগম জিয়াকে এই টেস্টগুলো করার পরামর্শ দিয়েছেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।
রবিবার মেডিকেল বোর্ডের বৈঠকে আগের রিপোর্টগুলো পর্যালোচনা করে নতুন করে কিছু টেস্ট করানোর কথা বলা হয়। বোর্ড সদস্যরা প্রায় এক ঘন্টা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করেন।
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, অনেকটাই ভালো। সোমবার কয়েকটি পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে আজ উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এফএম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ, আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার সিনা, ফাহমিদা বেগম, মাসুম কামাল, সাদিকুল ইসলাম ও তামান্না।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ২৭ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে, খালেদা জিয়ার বাসভবনের স্টাফদের মধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারা সবাই সুস্থ হয়েছেন।
খালেদা জিয়া/আরএম/রমু
















Leave a Reply