১৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এমনটাই বললেন। খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে জনগণের সামনে আসতে না দেয়া এবং রাজনীতিতে সক্রিয় হতে বাঁধা দেয়ার উদ্দেশে তারা (আওয়ামী লীগ) ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। আমরা বিশ্বাস করি, এই ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ হবে। তিনি (খালেদা জিয়া) জনগণকে সাথে নিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় শক্তিকে পরাজিত করায় নেতৃত্ব দিবেন।
আরও পড়ুন: ষড়যন্ত্র বাড়াতেই খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়েছিল বিএনপি
তিনি বলেন, ১/১১-এর অবৈধ সরকারের আমলে দায়ের করা একটি মিথ্যা মামলায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে সাজা দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে অন্তরীণ করে রেখেছে। কী নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি প্রায় তিন বছর অন্তরীণ অবস্থা অতিক্রম করছেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়ে অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
মির্জা ফখরুল দাবি করেন, বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হ্য়ার পর তার পরিবারের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করা হয়েছিল। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়ার। সরকার তাকে বিদেশ যেতে দেয়নি।
মির্জা ফখরুল/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply