খোলা থাকবে যে সব প্রতিষ্ঠান

৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চলমান লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল হচ্ছে।

রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। এছাড়া শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। হোটেল রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সড়কে চলবে মোট যানবাহনের অর্ধেক।

আরও পড়ুন: বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

এর আগে, দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। ১১ তারিখ থেকে ধাপে ধাপে সবকিছু খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

যা কিছু খুলবে/এএমএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *