গাজার চিত্র পাল্টে দেয়ার হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের হামলায় ক্ষুব্ধ হয়ে গাজার চিত্র পাল্টে দেয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী, শিশু ও বয়স্ক মানুষের কথা বিবেচনা না করেই ইসরাইলে সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করতে হবে।

শনিবার স্থল, আকাশ ও সমুদ্র থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রকেট নিক্ষেপের পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরাইলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় এ পর্যন্ত সাড়ে ৩০০ ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। খবর: এনডিটিভি।

হামাসের হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের শক্ত অবস্থান এবং সশস্ত্র এ সংগঠনটিকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হামলার পরই নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিস্থিতিতে আছে ইসরাইল। পূর্ণশক্তিতে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে তিনি গাজার বাসিন্দাদের সরে যেতে বলেন।

হামাসের এমন হামলার নিন্দা জানিয়ে ইসরাইলের পাশে দাড়িয়েছে ভারত, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ। তবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান, ইরাক ও জর্ডান।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *