গাজায় ইসরাইলের বিমান হামলা

০৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

শনিবার ভোরে এ হামলা চালায় ইজরাইল। খবর: রয়টার্স।

হামলার পর ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বেলুন হামলার জবাবে এ হামলা চালিয়েছে ইজরাইল। গাজার যেখান থেকে রকেট হামলা চালিয়েছে, ওই স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন ইজরাইলের সামরিক বাহিনী।

তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই অব্যাহত থাকে। এ সংঘাতকালে ইসরাইলি হামলায় গাজায় ২৭০ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন।

বিমান হামলা/এসকেএম