গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক: গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর: আল-জাজিরা।

এর আগে গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি ট্যাঙ্ক থেকে ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোড়া হয়।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ