গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চার শতাধিক শ্রমিকের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ ও শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সুজন সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ঢাকা মহানগর কমিঠির সভাপতি আবুল হোসাইন, ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্টু, জাহাঙ্গীর হোসেন মোল্লা ও দপ্তর সম্পাদক রুবিনা আহমেদ। এছাড়া সমাবেশে সংহতি বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাহারানে সুলতান বাহার, তপন সাহা ও জায়েদ ইকবাল খান।

সমাবেশ শেষে রফিকুল ইসলাম সুজন, ইসমাইল হোসেন ঠান্টু, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবুল ও মোকসেদা শ্রমিকদের প্রতিনিধি হয়ে দেখা করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে। তারা প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *