২৩ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): চলচ্চিত্র অঙ্গনের প্রয়াত গুণীজনদের স্মৃতি সংরক্ষণের জন্য বিএফডিসিকে পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তিনি এমন পরামর্শ দেন।
বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রয়াত সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আলম খান এবং অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্মরণে।
চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির যৌথ আয়োজনের প্রধান অতিথি হাছান মাহমুদ দেশের চলচ্চিত্র অঙ্গনে আলম খান ও শর্মিলী আহমেদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেতা আলমগীর, সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এবং প্রয়াত শর্মিলী আহমেদের ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি।
স্মরণ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply