গুলিস্তানে বিস্ফোরণ, রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

আহতদের চিকিৎসায় প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে বলে জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *