গোয়েন্দা হতে যাচ্ছেন আলিয়া

২৮ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি অবলম্বনে ছবি তৈরি করতে যাচ্ছেন বিশাল ভরদ্বাজ। ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

ছবির গল্প অনুযায়ী, এক দম্পতি বেড়াতে গিয়ে জড়িয়ে পরেন খুনের তদন্তে। পরে সেই রহস্য সমাধান করেন তারা। ঘটনাচক্রে সেই দম্পতির গোয়েন্দা হয়ে ওঠার গল্প বলবে ছবিটি। এই দম্পতির স্ত্রী চরিত্রে আলিয়া অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছবির শুটিং শুরু করার কথা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, উত্তরাখণ্ডে। বরফ যেন পাওয়া যায়, সেই জন্য বছর শুরুতে শুটিংয়ের পরিকল্পনা। 

এর আগে সিনেমাটির পরিচালক বিশাল জানিয়েছিলেন, যেহেতু এই গল্পে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাই আউলিতেই শুটিং করার ইচ্ছে তার।

জানুয়ারিতে আলিয়া সময় দিয়ে পারবেন কিনা, সেই নিয়েই এখন কথা চলছে। বিশাল এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে নারাজ। তাই জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধ্বে বিদেশেও শুটিং হতে পারে। 

বিনোদন/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *