৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস ও অন্যান্য কারণে বেকার হয়ে গ্রামে ফিরে গেছেন অসংখ্য মানুষ। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘ঘরে ফেরা’ বিষয়ক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের পরিমাণ ৫শ’ কোটি টাকা। এর আওতায় জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। বলা হয়, উপযুক্ত কর্মসংস্থান তৈরিতে গ্রামে ফেরা মানুষদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।
একজন সর্বোচ্চ ৫ লাখ টাকার ঋণ পাবেন। ঋণের সুদের সর্বোচ্চ হার ৬ শতাংশ। ঋণ প্রদানের ক্ষেত্রে কোন নিরাপত্তা জামানত গ্রহণ করা যাবে না।
স্বল্প পুঁজির স্থানীয় ব্যবসা, মৎস্য চাষ, গরু, ছাগল, হাঁস-মুরগী পালনে এ ঋণ ব্যবহার করা যাবে। এছাড়াও পরিবহন খাতে ক্ষুদ্র ও মাঝারী যানবাহন কেনা, ক্ষুদ্র প্রকৌশল শিল্প, তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র ও অন্যান্য সেবা উৎসারী কর্মকাণ্ডে বনিয়োগ করা যাবে। বসতঘর নির্মাণ, সবজি-ফলের বাগান এবং কৃষি যন্ত্রপাতি কেনা ও ফসল বিপণনের সাথে জড়িতরাও এই ঋণ সুবিধা পাবেন।
আরও পড়ুন: প্রণোদনায় স্বজনপ্রীতি না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে
প্রয়োজনে এই তহবিলের আকার বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ তহবিল পরিচালনা করবে। তবে বেসরকারি খাতের এবং বিদেশী কোন ব্যাংক এই কর্মসূচিতে অংশগ্রহণে ইচ্ছুক হলে কেন্দ্রিয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগে আবেদন করতে হবে।
ঋণ সুবিধা/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply