গ্রিস ও তুরস্কে ভূমিকম্প

৩১ অক্টোবর ২০২০ (অন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গ্রিস ও তুরস্কে। এতে অন্তত ২২ জন মারা গেছেন।

ভূমিকম্পের ফলে দেশ দুইটিতে ধসে পড়েছে বহু ভবন। ভূমিকম্পের প্রভাবে গ্রিসের উপকূলীও অঞ্চলে সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস।

তুরস্কের ইজমির শহরে রিখটার স্কেলে ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। সে সময় মানুষদের দৌঁড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে। জলোচ্ছ্বাসে ডুবে গেছে আশপাশের এলাকা।

তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমারর্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, পানিতে ডুবে মারা গেছেন ২০ জন। আহত হয়েছেন অন্তত ৮০০ জন।

অন্যদিকে, গ্রিসের সামোস দ্বীপে স্কুল থেকে বাসায় ফেরার পথে মারা গেছে ২ জন। একটি দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় ওই দুই জন।

আন্তর্জাতিক/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *