চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে চালক আহত

৬ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মনতলা স্টেশন মাস্টার ফরশ আলী শিকদার জানান, বুধবার রেল পথ দিয়ে যাওয়ার সময় স্টেশনে উত্তর দিকে ৪৪নং ব্রিজ এলাকায় অজ্ঞাত কেউ ট্রেনের ইঞ্জিনে ডিল ছোড়ে। ঢিলটি চালক তৌহিদুর রহমানের কপালে এসে লাগে। এতে চালক আহত হন। পরে মনতলা স্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায়।

শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলস্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতামূলক সভা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত কে তা বের করার চেষ্টা করা হচ্ছে।

ট্রেনে পাথর নিক্ষেপ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *