চার অঞ্চলে পুতিনের মার্শাল ল জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলে মার্শাল ল জারি করেছেন তিনি।

ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক অঞ্চলগুলো গণভোটের মাধ্যমে রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত করেন পুতিন। গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত করার ঘোষণা দেন তিনি। তবে অধিকৃত চারটি অঞ্চলের সব অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। পশ্চিমারা এ অধিগ্রহণের নিন্দা জানিয়ে বলেছে, কখনও তারা এটির স্বীকৃতি দেবেন না।

বুধবার নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকে মার্শাল ল জারি করার বিষয়টি জানান পুতিন।

তিনি বলেন, এ ব্যাপারে, আপনাদের মনে করিয়ে দিতে চাই দোনেৎস্ক রিপাবলিক, লুহানেস্ক রিপাবলিক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার সাথে যোগ দেয়ার আগেই সেখানে মার্শাল ল ছিল।

পুতিন বলেন, এখন রাশিয়ার আইন অনুযায়ী আমাদের এই শাসনব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে হবে। অতএব, রাশিয়ান ফেডারেশনের এ চারটি অঞ্চলে মার্শাল ল জারির ডিক্রি জারি করেছি আমি। এটি ফেডারেশন কাউন্সিলের কাছে জরুরিভিত্তিতে পাঠিয়ে দেয়া হবে।

ভ্লাদিমির পুতিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ