১ মে ২০২১ (নিউজ ডেস্ক): অচিরেই চালু হতে পারে গণপরিবহন। শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু করার কথা সরকারের ভাবনায় রয়েছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসার ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বাসভবন থেকে দেয়া এক বার্তায় ইদুল ফিতরকে সামনে রেখে এমন ঘোষণা আসার ইঙ্গিত দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনায় লকডাউনের পর ঈদকে সামনে রেখে গণপরিবহন চালু করার কথা ভাবছে সরকার।
সড়ক পরিবহন মন্ত্রী পরিবহন মালিক ও শ্রমিকদের বিক্ষোভে না গিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান। বলেন, ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং দোকানপাট ও শপিংমলে যারা কাজ করেন, সেই শ্রমজীবী মানুষের কথা ভেবে ইতোমধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে।
গণপরিবহন/টিটি/রমু
















Leave a Reply