নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন- মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান।
চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply