টিকা নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই টিকা নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সিনহুয়া।

দেশটির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভ্যাকসিন নেয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে।

প্রেসিডেন্টের পরে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরাও এই টিকা নিয়েছেন।

ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (বিপিএম) সোমবার (১১ জানুয়ারি) চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

চীনের তৈরি করোনা ভ্যাকসিন ৬৫ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন দেশটি।

ইন্দোনেশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিসন বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে বুধবার (১৩ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন আট লাখ ৪৬ হাজার ৭৬৫ এবং মারা গেছেন ২৪ হাজার জন।

করোনা ভ্যাকিসিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *