চীনে গ্যাস লাইন বিস্ফোরণ

১৩ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনে গ্যাস লাইন বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন।

রোববার দেশটির হুবেই প্রদেশের শিয়ান শহরের আবাসিক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: সিএনএন।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এলাকাটির একটি খাদ্য পণ্যের মার্কেট ধসে পড়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা থেকে বেলা ১৪৪ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিস্ফোরণে হতাহতদের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রক্ত দেয়ার জন্য শহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। আহতদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

চীন/এসকেএম