চীনে টানেলের ভেতরে বাস দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের এক্সপ্রেসওয়ের টানেলের ভেতর একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রাণ গেছে ১৩ জনের। আহত হয়েছেন অনেকে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ খবর দিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাংসি প্রদেশের কর্তৃপক্ষ জানায়।

বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসটি টানেলের দেয়ালে আছড়ে পড়ে।

সিসিটিভি জানায়, ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *