চীন ও ফাইজারের টিকা নিয়ে সিদ্ধান্ত

৩১ মে ২০২১ (নিউজ ডেস্ক): চীন থেকে করোনা টিকা আসবে দেড় কোটি ডোজ। প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে এই টিকা পাঠাবে চীন সরকার। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, প্রথমেই এই টিকা দেয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে। টিকা দেয়া হলে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার রাশিয়ার টিকার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আজ আসা ফাইজারের টিকা অগ্রাধিকারভিত্তিতে তাদেরই দেয়া হবে যাদের রেজিস্ট্রেশন করা আছে।

চীনের টিকা/আরএম/রমু