০৪ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত অর্ধশতাধিক যাত্রী।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মিলাভসে এ দুর্ঘটনা ঘটে। খবর: ডয়েচে ভেলে।
দেশটির রেলওয়ে বিভাগ জানিয়েছে, জার্মানির মিউনিখ থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক ট্রেনের সাথে চেক প্রজাতন্ত্রের একটি লোকাল ট্রেনের সাথে ওই সংঘর্ষ হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান দমকল বাহিনীর উদ্ধার কমীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষ হওয়া দুইটি ট্রেনই যাত্রীবাহী ট্রেন ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম















