ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক: ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শ্যামল মালুমকে। সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরিফ প্রধান শুভকে করা হয়েছে প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-মাসুম বিল্লাহ সিনিয়র সহ সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ-সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।

ছাত্রদল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *