জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সাধারণ মানুষ একই প্ল্যাটফর্মে কাজ করে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে এনেছি। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ যেকোনো ধরনের ঘটনা, যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা যেকোনো ধরনের আক্রমণ প্রতিরোধে সব সময় প্রস্তুতি নিয়ে থাকে। সব ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে।

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞার সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক মোমেন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ