৭ ডিসেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে।
শুক্রবার সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পরিবেশ মন্ত্রী বলেন, এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এই সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়- দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যরা।
শাহাব উদ্দিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply