জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ অপরিহার্য

বিনোদন ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বেশি-বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশের আনাচে-কানাচে বৃক্ষ রোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গাছ-গাছালির প্রতি শিশুদের ভালবাসা জাগ্রত করারও উদ্যোগ নেয়া প্রয়োজন।

শনিবার কেরানীগঞ্জস্থ চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প’র আওতায় বাঁধন সোসাইটি অব বাংলাদেশ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

নসরুল হামিদ বলেন, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে পরিবেশ সুরক্ষিত থাকবে। তাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নিয়েছে সরকার। তিনি বলেন, বৃক্ষ রোপণের পর তা সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।

বাঁধন সোসাইটি অব বাংলাদেশ’র চেয়ারম্যান সীমা হামিদ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ