জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান বরিসের

২৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ আহ্বান জানান তিনি। খবর: এএফপির।

বিবিসির খবরে জানা যায়, জাতিসংঘের অধিবেশনে বরিস জনসন বলেন, বিশ্ব এখন একটি সংকটময় মুহূর্তে রয়েছে। আমরা আমাদের আবাসস্থল এবং নিজেদের যে ক্ষতি করছি, তার দায়িত্ব অবশ্যই আমাদের নিতে হবে।

বরিস জনসন সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হবে তা অপূরণীয়। আমরাই পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছি। তবে এ বসবাস অনুপযোগিতা শুধু আমাদের জন্য নয়, অন্যান্য প্রাণীর জন্য অনুপযোগী হয়ে উঠেছে পৃথিবী। এ কারণেই গ্লাসগোর সম্মেলন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমাতে কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন বন্ধে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বরিস জনসন। যদিও জলবায়ু পরিবর্তন রোধে এ প্রতিশ্রুতি দেশগুলো আগেই দিয়েছিল। তারপরও বিষয়টি সামনে এনেছেন বরিস জনসন। এ জন্য নিজ দেশের কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও বনভূমি সংরক্ষণের বিষয়কে সামনে এনেছেন তিনি। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে, তাও খারিজ করেন তিনি। তিনি বলেন, আমি ঠিক সেই ধরনের কোনও পরিবেশবাদী নই, যিনি মানবতা নিয়ে বাড়াবাড়ি করে একধরনের সুখ অনুভব করবেন। পরিবেশবাদীদের আন্দোলনকে আমি পুঁজিবাদবিরোধী কোনও আক্রমণ হিসেবে দেখি না।

বরিস জনসন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *