১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি প্রকল্পে প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে নিজ বাসায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যারা প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, এই টাকার সদ্ব্যবহার ও সমন্বিতভাবে কাজ করা তাদের দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সবসময় তাগাদা দিচ্ছি।
তিনি নিজেও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার মধ্যেই বড় হয়েছেন বলে উল্লেখ করেন। বলেন, মানুষের প্রত্যাশা ছিল, এবার যেহেতু জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে গতবারের তুলনায় এবার পানি কম উঠবে। যেহেতু জলাবদ্ধতা প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, সেজন্য মানুষ এখনও সুফল পাচ্ছে না। বৃষ্টির মৌসুম শেষ হলে কাজ দ্রুত শেষ হবে বলে তিনি মন্তব্য করেন।
জলাবদ্ধতা/এসকেএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply