জাপান সাগরে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

নিউজ ডেস্ক: জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমানবাহিনীর আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে চীনা নৌবাহিনীর একটি জাহাজের বহর। কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।

রোববার জাপান সাগরে চীনা সামরিক বাহিনীর জাহাজের মহড়ায় অংশ নেয়ার তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ নামে জাপান সাগরে এই মহড়া শুরু করেছে মস্কো। মহড়ার মাধ্যমে চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাঁচটি রণতরী ও চারটি হেলিকপ্টারবাহী জাহাজের সমন্বয়ে চীনের সামরিক বাহিনীর জাহাজের বহর পূবাঞ্চলীয় কিংডাও বন্দর ত্যাগ করেছে। জাহাজের এই বহর জাপান সাগরের ‘পূর্ব নির্ধারিত এলাকায়’ রুশ বাহিনীর সাথে মিলিত হবে।

এর আগে, শনিবার দেশটির এই মন্ত্রণালয় বলেছিল, জাপান সাগরে অনুষ্ঠিতব্য মহড়ায় রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। রাশিয়ার সামরিক বাহিনীর দুই রণতরী গ্রোমকি ও সোভারশেন্নি জাপান সাগরের ওই মহড়ায় অংশ নিচ্ছে।

সামরিক মহড়া/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *