জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণান্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

শুক্রবার সকালে জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার স্টারুখ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর: আলজাজিরা।

বিবৃতিতে তিনি বলেন, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আরও ২৮ জন গুরুতর আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নরের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এবং রাস্তায় অনেকগুলো মরদেহ পড়ে আছে।

তারা সবাই বেসামরিক লোক এবং স্থানীয় বাসিন্দা বলেও দাবী করেন গভর্নর। তবে, এ ব্যাপারে কোন মন্তব্য করেনি রাশিয়া।

অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণার ঠিক আগে রাশিয়ার বিরুদ্ধে এ প্রাণঘাতী হামলার অভিযোগ করল ইউক্রেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ