জামিন পেলেন আরিয়ান খান

২৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): তিন সপ্তাহ কারাগারে থাকার পর অবশেষে জানিন পেলেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, বোম্বে হাইকোর্টে আরিয়ানের মাদক-কাণ্ড মামলার শুনানির আজ তৃতীয় দিন ছিল। ২৬ অক্টোবর থেকে এই মামলার শুনানি চলছে বোম্বে হাইকোর্টে। দুই দিন ধরে আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি আদালতের কাছে তার মক্কেলের পক্ষে যুক্তি তুলে ধরেন। তৃতীয় দিনে হাইকোর্ট জামিনের আদেশ দিল।

এর আগে দুইবার তার জামিন আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বল হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। এরপর ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরিয়ান খান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *