জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

১৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

তবে এই মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। এসময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

পরে তার বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলো করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে।

এ ছাড়া পল্লবী থানায় একজন সাংবাদিক বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এ ছয় মামলার মধ্যে তিনি আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন। বর্তমানে হেলেনা জাহাঙ্গীর পুলিশ হেফাজতে রয়েছেন।

হেলেনা জাহাঙ্গীর/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *