আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে টারাস নামে একজন ব্যাক্তি জানিয়েছেন, হামলার সময় দূতাবাস খালি ছিল।
এ ব্যাপারে ট্যুইটে টারাস নামে ওই ব্যাক্তি জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে। তার সেই ট্যুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।
তার জবাবে টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না। তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনও কার্যক্রম চলছে না। এখানে কোনও কর্মকর্তা নেই।
ক্ষেপণাস্ত্র হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply