জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন সানি

১২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে নায়ক ওমর সানিকে পিস্তল বের করে হুমকি দেয়ার ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি। এছাড়া এ ঘটনায় প্রয়োজনে জিডি করবেন বলে জানিয়েছেন ওমর সানি।

ওমর সানি বলেন, শিল্পী সমিতিতে অনেকেই আমার মুরব্বি। আবার আমাকেও কেউ কেউ মুরব্বি মনে করেন। তাদের সবার সাথে কথা বলবো। আজ (রোববার) শিল্পী সমিতিতে অভিযোগপত্র দিচ্ছি। আমার মুরব্বিদের প্রতি আমার আস্থা আছে। দেখি তারা কী বলেন। তারপর জিডি করব। এ বিষয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান সানি।

তিনি বলেন, কাঞ্চন ভাই বিষয়টি জানেন। তার সাথে আমার কথা হয়েছে। সমিতির সাথে বসে বিষয়টি সুরাহা করতে চাই। আমি সব সময় যেকোনও সংকটে চলচ্চিত্র মুরব্বিদের পরামর্শ নিই। এবারও তাই করব।

ওমর সানি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *