জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা

০৭ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আজম মিয়া।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে জুনায়েদ করিমকে আটক করা হয় গোয়েন্দা পুলিশ। সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

পরীমনিকাণ্ড/এসকেএম