২৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর জরুরি বৈঠকের পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাইডেন। খবর: ডেইলি সাবাহ।
বাইডেন বলেন, আমি জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রস্তাবনা উত্থাপন করেছি। যদি এটি করা না হয়, ইন্দোনেশিয়া এবং অন্যরা এতে একমত না হলে আমাদের উচিত ইউক্রেনকেও জি ২০-এর মিটিংয়ে যুক্ত করা।
বিশ্বের বৃহৎ ১৩ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে গঠিত গ্রুপ জি-২০। যেটি প্রধান বৈশ্বিক সমস্যা নিয়ে কাজ করে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply