নিউজ ডেস্ক: জুন মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, জুন মাসে ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।
অধ্যাপক শাহাদাত হোসেন জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গি রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















